ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

চালসহ ৪ পণ্যের ওপর শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, পবিত্র রমজানকে সামনে রেখে চার পণ্যে শুল্ক হার কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো হলো ভোজ্য তেল, খেজুর, চিনি ও চাল।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য গণমাধ্যমে জানিয়েছেন।


তিনি বলেন, পবিত্র রমজানকে সামনে রেখে চার পণ্যে শুল্ক হার কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, যেন রমজানে এসব পণ্যের সরবরাহ কম না হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑